হোমনার বিভিন্ন খাল-বিল, বাঁওড়, নদী-নালা ও উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ চায়না ম্যাজিক কারেন্ট জালের ফাঁদ পেতে নির্বিচারে ছোট-বড় মাছ শিকার করা হচ্ছে। এতে করে উজাড় হচ্ছে প্রাকৃতিকভাবে উত্পাদিত মত্স্য সম্পদ। উপজেলার শ্রীমদ্দি গ্রামের জেলে সানু দাস বলেন, চায়না ম্যাজিক জাল এক ধরনের বিশেষ ফাঁদ। খাল-বিল, নদী-নালা ও জলাশয়ে বাঁশের খুঁটির সঙ্গে জালের দুই মাথা বেঁধে রাখা হয়। ছোট-বড় সব ধরনের মাছ এ জালে আটকা পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে বলেন, উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয় ও বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে নিষিদ্ধ জাল ধ্বংস করা হচ্ছে।