ঢাকা সেনানিবাসস্থ সেনা মালঞ্চে গতকাল বৃহস্পতিবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জিওসি এবং এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। উল্লেখ্য, ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সেনাবাহিনীতে কর্মরত অফিসার, জেসিও, ওআর, প্রতিরক্ষা খাতে বেতনভুক্ত বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারবর্গের জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। —আইএসপিআর