মালদ্বীপের সাফে নিজদের প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে আটকে গিয়েছিল (১-১) ভারত। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে জয়ের মুখ দেখবে এমন আশা নিয়ে কাল মাঠে নেমেছিল সুনীল ছেত্রীর ভারত। কে জানত ম্যাচ শেষে মাথা নিচু করে বের হতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে ভারত গোল শূণ্য ড্র করেছে। ৯০ মিনিট খেলে গোল করতে পারেনি। তাজিকিস্তানের রেফারী জাজনিধিনভ অতিরিক্ত ৮ মিনিট দিলেন। ফুটবলে শেষ সময়েও ৮ মিনিট পাওয়া বিরাট ব্যাপার। অনেক বড় সুযোগ। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি ভারত। গোল করতে পারেনি। শ্রীলঙ্কা প্রথম ম্যাচ খেলেছিল বাংলাদেশ বিপক্ষে হেরেছে ১-০ গোলে। ঢাকায় খেলে যাওয়া সাবেক ফুটবলার গোলকিপার লায়নেল পিরিচ, অশোকা, পাকির আলী, গোলকিপার চন্দ্রসিড়ি, প্রেমলালদের উত্তরসুরী এডিসন, আকিব, ওয়াসিম, সুজন পেরেরাদের শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে। নেপালের বিপক্ষে ৩-২ গোলে হারলেও তারা দেখিয়েছে জ্বলে উঠতে হয় কিভাবে। তাই বলে শক্তিশালী ভারতের (ফিফা র্যাংকিং ১০৭) চেয়ে ৯৮ ধাপ পিছিয়ে থাকা শ্রীলঙ্কার (২০৫) বিপক্ষে ড্র করবে। এটা যেন সুনীলদের কাছে হারের চেয়েও খারাপ কিছু। ম্যাচটা ড্র করে শ্রীলঙ্কা জয়ের আনন্দ করল মালদ্বীপের মাঠে। দুই ম্যাচে ড্র করে মালদ্বীপের ‘সাগরে’ হাবুডুবু খাচ্ছে ভারত। শ্রীলঙ্কার সুবিধা ছিল তারা বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে ৩-২, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরে সাফে খেলতে নেমেছিল। ২০০৩ সালে ঢাকায় সাফে ভারত-শ্রীলঙ্কা ১-১ গোলে ড্র হয়েছিল।
ভারত ০
শ্রীলঙ্কা ০