বাংলা দ্বিতীয়পত্র
মো. সুজাউদ দৌলা
সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১। ‘ভাব ও কাজ’ প্রবন্ধে ভাব-সাধনা করতে বলা হয়েছে কেন?
ক) অন্ধের মত কাজ করার জন্য
খ) এগিয়ে চলার জন্য
গ) কর্মে শক্তি আনার জন্য ঘ) ভাবের মাধ্যমে কার্য সাধনের জন্য
২। স্থান, কাল ও সমাজভেদে কীসের রূপভেদ দেখা যায়?
ক) ধ্বনির খ) বর্ণেরগ) অক্ষেরঘ) ভাষার
৩। ‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ্ ‘জল’ শব্দটি কতবার ব্যবহার করেছেন?
ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫
৪। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি?
ক) সর্বজনগ্রাহ্য, মার্জিত ও গতিশীল
খ) পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট
গ) তত্সম শব্দের আধিক্য ঘ) গুরুগম্ভীর, দুর্বোধ্য, মন্থর
৫। শরত্চন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯০৩ খ) ১৯০৫গ)১৯০৭ঘ) ১৯০৮
৬। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়?
ক) বাক্যতত্ত্বে খ) ধ্বনিতত্ত্বে গ) শব্দতত্ত্বে ঘ) রূপতত্ত্বে
৭। উপেন আম দুটি গ্রহণ করে কেন?
ক) নিজের গাছের আম বলে খ) জননীর স্নেহের দান ভেবে
গ) অতীত স্মৃতি স্মরণ করে ঘ) প্রচণ্ড ক্ষুুধা পেয়েছিল বলে
৮। কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক) ঔ খ) ই গ) ঐ ঘ) ঊ
৯। ‘কালো দাঁতের কালি দিয়ে কেতাব কোরান লেখি’-চরণটির ‘কালো দাঁত’ বলতে যা বোঝানো হয়েছে- হলো:
i. লেখার কালি রাখার পাত্রবিশেষ ii. কালো দন্তবিশেষ iii. দোয়াত
নিচের কোনটি সঠিক:
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। নিচের কোন শব্দটিতে ‘অ’ ধ্বনির বিকৃত উচ্চারণ হয়েছে?
ক) অকাল খ) শপথ গ) গয়না ঘ) নদী
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
তোমা দয়া বিনা পাবনাত ক্ষমা/ ওগো দয়াময় তব করুণা লভিলে হূদয়/ আজিকে ধন্য হয়- (প্রার্থনা: শিশির কুমার)
১১। উদ্দীপকের সঙ্গে নিচের কোন কবিতার সাদৃশ্য রয়েছে?
ক) বাবুরের মহত্ত্ব খ) নারী গ) রুপাই ঘ) প্রার্থনা
১২। উক্ত কবিতায় যে বিষয়টি মূর্ত হয়েছে-
i. বিধাতার কাছে শক্তি প্রার্থনা ii. স্রষ্টার প্রতি আত্মনিবেদন
iii. মানবিকতা
নিচের কোনটি সঠিক:
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৩। ‘বিদ্যালয়’ শব্দটির সন্ধিবিচ্ছেদে নিচের কোন সূত্রের প্রয়োগ ঘটে?
ক) অ + অ খ) আ + অ গ) অ + আ ঘ) আ + আ
১৪।বিপ্রদাশ বড়ুয়া রচনা করেছেন-
i. গল্প ii. উপন্যাস iii. নাটক
নিচের কোনটি সঠিক:
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৫। নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি?
ক) দিগন্তখ) নদ্যম্বুগ) গবাক্ষঘ) যথেষ্ট
১৬। ‘নেলসন ম্যান্ডেলা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অধিকার আদায়ে বিপ্লব করেছেন’-‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনার কোন চরিত্রটির সাথে নেলসন ম্যান্ডেলার সাদৃশ্য পাওয়া যায়?
ক) আব্রহাম লিংকন খ) আইয়ুব খান গ) শেখ মুজিবুর রহমানঘ) ইয়াহিয়া খান
১৭। কোন শব্দটি শুধু স্ত্রীবাচক?
ক) এয়ো খ) নারী গ) গিন্নি ঘ) বিদুষী
১৮। ‘আমাদের লোকশিল্প’ প্রবন্ধ দ্বারা পাঠক জ্ঞানলাভ করবে কোন বিষয়ে?
ক) বিভিন্ন লোকশিল্প সম্পর্ক খ) লোকশিল্পের দুরাবস্থা সম্পর্কে
গ) বিভিন্ন অঞ্চলের লোকশিল্প ও লোক ঐতিহ্য সম্পর্কে
ঘ) বিভিন্ন লোকজ পণ্য সম্পর্কে
১৯। নিচের কোনটি বাংলা ধাতু?
ক) হাস্য খ) হাস গ) জমাট ঘ) খাটবে
২০। সাহিত্যক্ষেত্রে মানিক বন্দ্যোপাধ্যায়ের খ্যাতির পেছনে কোনটি গ্রহণযোগ্য?
ক) উপন্যাস খ) ছোটগল্প গ) ছোটগল্প ও নাটক
ঘ) উপন্যাস ও ছোটগল্প
উত্তর:১গ,২ঘ,খ৪ক,৫গ,৬খ,৭খ,৮খ,৯খ,১০ঘ,১১ঘ,১২ক১৩ঘ,১৪ঘ,১৫গ,১৬গ,১৭ক,১৮গ,১৯ক,২০ঘ