ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে ইলিকট্রিক শক দিয়ে অবাধে মাছ নিধন করা হচ্ছে। বড় মাছের সঙ্গে মারা পড়ছে মাছের পোনা ও জলজ প্রাণী। এতে বিলুপ্তির হুমকিতে পড়েছে দেশি প্রজাতীর মাছ। সম্প্রতি স্থানীয় ইদ্রিস নামে এক ব্যক্তি আহত হয়েছে। স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন মুন্সি জানান, অনেক দিন ধরে মাছ শিকার চলছে। আমাদের বারণ কোনোভাবেই মানছে না। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। উপজেলা মত্স্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা জানান, ইলেকট্রনিক্স সার্কিট দিয়ে এভাবে সরাসরি মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। শিগিগরই এ ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে।