দুমকিতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

দুমকি উপজেলার লেবুখালী সরকারি হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভারানি খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ। স্লিপার ভেঙে মূল অবকাঠামো বেঁকে গেছে। আর এ সেতু দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। এ ব্যাপারে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, সেতুটি অনেক পুরোনো হওয়ায় ইতিপূর্বে পরিত্যক্ত ঘোষণা করে উভয় তীরে সাইনবোর্ড সাঁটানো হয়েছে এবং জনসাধারণ চলাচলে নিষেধ করা হয়েছে। দুমকি উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, ইতিমধ্যে আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় স্কিমও পাঠানো হয়েছে।