বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
বোয়ালমারীতে নিলুফা ইয়াসমিন (৪০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধারকোঠা গ্রামের বাড়ির পেছনের টয়লেটের ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নিলুফা ইয়াসমিনের স্বামী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খায়ের গত বছর মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, ঐ বাড়িতে নিলুফা ইয়াসমিন একাই থাকতেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরে আসেন। ফোনে মেয়েকে না পেয়ে নিলুফার মা সন্ধ্যার পর আধারকোঠায় বাড়িতে যান। অনেক খোঁজাখুঁজির পর নিলুফার গলাকাটা লাশ বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকের মধ্যে ডুবে থাকা অবস্থায় দেখতে পান। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।