উজিরপুরে মসজিদের ইমামের ওপর পাশবিক নির্যাতন

বরিশালের উজিরপুরে গুঠিয়া ইউনিয়নের দক্ষিণ হানুয়া জামে মসজিদের ইমামের পায়ু পথে বাঁশের টুকরো, কাপড়ের  টুকরা ও কাগজ ডুকিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাত ৮টায় ঐ মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমেদ বাদী হয়ে তিন জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে ১০টার সময় গুঠিয়া ইউনিয়নের দক্ষিণ হানুয়া জামে মসজিদের ইমাম মাওলানা জুবায়ের আহমেদ নিজ কক্ষে বসে কোরআন তিলওয়াত করার সময় দুর্বৃত্তরা ঘরে নির্যাতন করে। একপর্যায়ে পায়ু পথ ফেটে রক্তক্ষরণ হতে থাকে। তার ডাকচিত্কারে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ঐ ইমামকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।