বরিশালের বাকেরগঞ্জ পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাবলুকে (৩৫) গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে গৃহবধূর সংসারে অশান্তি চালিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে। পরবর্তী সময়ে ঐ নারী অন্তঃসত্ত্বা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে আজিজুর রহমান বাবলুকে বিবাহর জন্য চাপ দিলে তিনি বিবাহ করতে অস্বীকার করেন। ঐ নারী কোনো উপায় না পেয়ে বাকেরগঞ্জ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
বাকেরগঞ্জ থানার এসআই মাইনুল জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল পৌরসভার সাহেবগঞ্জের বাসা থেকে বাবলুকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়।