এসএসসি পরীক্ষার সহায়ক প্রশ্নাবলী:রসায়ন

মো. আবু বকর সিদ্দিক, সহকারি শিক্ষক

বড়খাতা বালিকা উচ্চ বিদ্যালয়

হাতিবান্ধা,লালমনিরহাট

গতকালের পর

৪.            

মৌল

পর্যায়

গ্রুপ

X

2

14

Y

3

14

Z

3

2

যেখানে X, Y, Z প্রচলিত অর্থে ব্যবহৃত কোন মৌল নয়।

ক.পরমাণুর বর্ণালি কী?                  ১

খ.78 Pt মৌলের পর্যায় সারণিতে অবস্থান নির্ণয় কর।                                          ২

গ.Z মৌলের অক্সাইড যৌগ সঠিক কেলাস গঠন করে কেন?                    ৩

ঘ. X ও Y মৌলের অক্সাইড দুটির ভৌত অবস্থা ভিন্ন প্রকৃতির কেন? আণবিক গঠনের সাহায্যে তা ব্যাখ্যা কর।                    ৪

৫.            

মৌল

ইলেকট্রন

প্রোটন

নিউট্রন

A

১০

১৩

১৪

B

১০

৮

৮

C

১৬

১৬

১৬

[A, B, C প্রতীকী অর্থে, প্রচলিত কোন মৌলের প্রতীক নয়।]

ক.নাইট্রাস এসিডের আণবিক ভর

কত?                                          ১

খ.4p এবং 3d অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? ব্যাখ্যা কর।                              ২

গ.‘C’ এর একটি অণুর প্রকৃত ভর নির্ণয় কর।                                      ৩

ঘ.উদ্দীপকের মৌলগুলোর সংক্ষিপ্ত প্রকাশ লিখে তার যৌক্তিকতা বিশ্লেষণ কর।                                            ৪

৬.

মৌল

পারমাণবিক সংখ্যা

X

৫

Y

৯

Z

১২           

ক.নিঃসরণ কী?                            ১

খ.K ও Br এর মধ্যে কোন মৌলটির আয়নিকরণ শক্তি অধিক এবং কেন? ২

গ.Y এবং Z দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন চিত্র এঁকে ব্যাখ্যা কর।            ৩

ঘ.X এবং Y দ্বারা গঠিত যৌগ অষ্টক নিয়ম অনুসরণ করে কি না ?

ব্যাখ্যা কর।                                  ৪