ছোটনের প্রযোজনায় ‘ভালোবাসা এমনও হয়’

g বিনোদন রিপোর্ট

 

ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘ভালোবাসা এমনও হয়’। মীর ফকরুদ্দিন ছোটনের প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রাশেদা আকতার লাজুক। নাটকটিতে অভিনয় করেছেন মেহজাবীন, জোভানসহ অনেকে। আরটিভির পর্দায় ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি। নাটকটি প্রসঙ্গে ছোটন বলেন, ‘সারাবছর নাটক প্রযোজনা করি আমি। যদিও সংখ্যায় খুব বেশি নয়। তবে ভালো গল্প হলে আমি চেষ্টা করি নাটকটি নির্মাণ করতে। ভালোবাসা দিবসের এই নাটকটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’