ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
ডুমুরিয়ায় শুক্রবার রাতে ইঁদুর মারার জন্য নিজের পাতা বিদ্যুতের ফাঁদে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম রবিউল ইসলাম মাহমুদ (৪৫)। তিনি উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত আলী বক্স মাহামুদের ছেলে। ডুমুরিয়া থানার আঠারো মাইল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. হাবিবুল্লাহ জানান, অবৈধভাবে বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারার জন্য ধানখেতে ফাঁদ তৈরি করে বিদ্যুত্ সংযোগ দেওয়ার সময় তিনি নিজেই বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকালে এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই আইয়ুব হোসেন ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। সুরতহাল তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।