মাকসুদের পরিবর্তে পাকিস্তান দলে মালিক

পিঠের ইনজুরির কারণে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে না শোহাইব মাকসুদের। তাই তার পরিবর্তে অভিজ্ঞ শোয়েব মালিককে দলে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপের জন্য পাকিস্তানের ঘোষিত পূর্বের ও পরিবর্তিত স্কোয়াডের কোনোটিতেই ছিলেন না মালিক।

এমনকি রিজার্ভেরও রাখা হয়নি তাকে। শেষ পর্যন্ত মাকসুদের ইনজুরি কপাল খুলে দিল  ৩৯ বছর বয়সি এই ক্রিকেটারের।

আফগানদের পরামর্শক অ্যান্ডি ফ্লাওয়ার

২০১০ সালে অনুষ্ঠেয় তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ইংল্যান্ড। সেই দলের হেড কোচ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। কিংবদন্তি এই জিম্বাবুইয়ান ক্রিকেটারকে এবার আগামী বিশ্বকাপের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। ইতিমধ্যেই আফগানদের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিয়েছেন ফ্লাওয়ার। এক বিবৃতিতে আফগান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান বলেন, ‘আমরা আনন্দিত যে অ্যান্ডি এসিবির সঙ্গে যুক্ত হয়েছে। বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে সে আমাদের অনেক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছে। তার বিশাল অভিজ্ঞতা  বিশ্বকাপে দলের জন্য খুবই উপকারে আসবে।’