সহযোগিতা চাইলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

গাজীপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি আলোচনাসভা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা জজ আদালত ভবনের সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের সভাপাতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ বেগম। আলোচসভায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, গাজীপুর জেলা বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধানসহ গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি, পিপি উপস্থিত ছিলেন।

সভাপতি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান আদালতে বিচার কার্যক্রমের সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মামলার দ্রুত নিষ্পত্তিতে করণীয় বিষয়ক দিকনির্দেশনা দেন। এ ছাড়া চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসিতে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। পুলিশ সুপার এস এম শফিউল্লাহ্ বলেন, আদালতের সহযোগিতার জন্য প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও আদালতের কাজ করবেন। বিচারপ্রত্যাশীরা যাতে ন্যায় বিচার পায় তার জন্য পুলিশ সঠিক তদন্ত করে প্রতিদেন জমা দিবে।