জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র হালনাগাদ করার আহ্বান

জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে সমিতির কেন্দ্রীয় কার্যালয় জরুরি সভায় এ আহ্বান জানানো হয়। এতে সভাপতিত্ব করেন  সমিতির সভাপতি হাজি মো. তোফাজ্জল হোসেন মজুমদার।

সভায় সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান বলেন, জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত সুযোগ করে দেওয়ায় সরকারের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি  দেশের সব মালিকদের এই সুযোগ কাজে লাগিয়ে গাড়ির কাগজপত্র হালনাগাদ করার জন্য আহ্বান জানান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আমির হোসেন নান্নু, সহসভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খান প্রমুখ।