ঘিওরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নানা আয়োজন

ঘিওরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যথাযথ সম্মান ও আন্তরিকতার সঙ্গে পালনের লক্ষ্যে কোভিড-১৯ মহামারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কবিতা আবৃতি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, হামদ ও নাত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বানিয়াজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে  আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বাবুল মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষক, স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। উল্লেখ্য, ১২ জন ছাত্রছাত্রীকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক বই দেওয়া হয়।