গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা
সোমবার বিকালে গোদাগাড়ীতে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
উপজেলার ভানপুর সরকারি প্রথমিক স্কুল প্রাঙ্গণে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিশিকুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সেলিম মেম্বারের নেতৃত্বে বিএনপি’র শতাধিক নেতাকর্মী রিশিকুল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টুলুর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করে। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এহসান আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৪নং রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানা, ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোদা বখস কাজল, সাধারণ সম্পাদক কবির উদ্দিন সরকার প্রমুখ।