নেত্রকোনায় দুই দিনব্যাপী সাহিত্য উত্সব আজ শুরু

নেত্রকোনা প্রতিনিধি 

আজ বুধবার (পহেলা ফাল্গুন) নেত্রকোনায় দু’দিনব্যাপী ২৩তম বসন্তকালীন সাহিত্য উত্সব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হচ্ছে। এবার এই পুরস্কার পাচ্ছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক ড. রফিক উল্লাহ খান এবং খ্যাতিমান কবি মারুফুল ইসলাম। বকুলতলা চত্বরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উত্সব উদ্বোধন করা হবে। নেত্রকোনা ও বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যকরা উত্সবে যোগদান করবেন।

উত্সবে বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় প্রতি বছর দেশবরেণ্য লেখক, কবি, সাহিত্যিককে এ পুরস্কার দেয়া হয়।