বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রস্তুতি

মো. ইমু হোসাইন, প্রভাষক, ইংরেজি

ইকবাল সিদ্দিকী কলেজ, গাজীপুর

প্রিয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় ইংরেজিতে ভালো করতে হলে  প্রয়োজন পরিকল্পিত প্রস্তুতি। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে নিচের অধ্যায়গুলোতে একবার চোখ রাখুন।

Noun: Countable /Uncountable এবং Noun এর singular ও plural form বিষয়ক কমপক্ষে দুইটি প্রশ্ন পাবেন। সুতরাং Noun এবং Noun এর singular ও plural form ও তাদের বিভিন্ন অর্থ এবং ব্যবহারসমূহ আরোও একবার চোখ বুলিয়ে নিন।

Usages of Pronoun and Its antecedent: এই বিভাগে Pronoun and antecedent অথবা বিভিন্ন ধরনের pronoun এর সাথে  noun বা verb  এর agreement/disagreement সম্পর্কিত কমপক্ষে একটি প্রশ্ন পাবেন। Pronoun এর অধ্যায়টি ছোট। পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে অধ্যায়টি পড়ে যেতে ভুলবেন না।

Use of Adjective: এই অংশে, Adjective এর বিভিন্ন ধরন, conversion এবং Identification সম্পর্কিত প্রশ্ন থাকে। তাছাড়াও Adjective ও Adverb এর মধ্যকার পার্থক্য এবং কিছু Adjectives  যেগুলো আবার adverb হিসেবেও ব্যবহার হয়, সেগুলো পড়ে যান।

Use of Verb: বাক্যে Verb এবং Verbal এর অবস্থান লক্ষ করুন। Subject-Verb Agreement অংশটুকু আরও একবার revise দিতে পারেন।

phrase and Idioms: গত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো থেকে phrase and Idioms গুলোর একটা তালিকা নিশ্চয়ই আগে করেছেন। যদি না করে থাকেন, ভর্তি পরীক্ষার বিভিন্ন বই থেকে phrase and Idioms বিভাগটি দেখে যাবেন।

Tense Marker: Verb টি সংগঠিত হবার সময় বোঝা যায় এমন কিছু Word বা Phrase রয়েছে। সেগুলো সাধারণত Right  Forms of Verbs বা Translation অধ্যায়ের জন্য খুব জরুরি।

Use of Causative Verb: এই অধ্যায়টি অনেক ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই Causative verb এবং তাদের সাথে ব্যবহূত অন্যান্য verb সম্পর্কে জ্ঞান রাখুন।

Conditional Sentence: এই আইটেম থেকে ভর্তি পরীক্ষায় অবশ্যই প্রশ্ন থাকে, আপনাকে অবশ্যই বিভিন্ন রকম Conditional এর Structure মনে রাখতে হবে।

Transformation of Sentences: এটি ইংরেজি ব্যাকরণের সবচেয়ে জটিল এবং বৃহত্তর অধ্যায়। এখানে, আপনাকে প্রশ্নে নির্দেশিত বাক্যগুলিকে Transform করতে হবে অথবা আপনাকে নির্দেশ অনুসারে অপশন থেকে সঠিক  বাক্যটি বেছে নিতে হবে। আপনি নিশ্চয় Transformation এর সমস্ত নিয়ম আগেই  মুখস্থ করেছেন। অধ্যায়টি আরও একবার পড়ে যান। আপনি এই বিভাগ থেকে  তিনটিরও বেশি প্রশ্ন পেতে পারেন।

Transformation এর ক্ষেত্রে আপনাকে যা যা আরও একবার পড়তে হবে:

Rules of Affirmative to Negative

Rules of Assertive to Interrogative

Rules of Assertive to Imperative

Rules of Assertive to Exclamatory

এই অধ্যায়ে Affirmative ও Negative  sentence এর সাথে  Agreement এবং Disagreement টাও একবার দেখে নিলে ভালো হয়। Correction সম্পর্কিত প্রশ্নের জন্য উপকারী হবে।

Illogical Participle Modifiers: এখানে, আপনি কতিপয় Options পাবেন যেগুলোতে Participle ও modifier  কে Dangler করে sentence তৈরি করা থাকবে এবং আপনাকে সঠিক বাক্য নির্বাচন করতে হবে যা যৌক্তিক। সুতরাং Modifier এবং Participle এর ব্যবহারটি আরও একবার ঠুঁ মেরে যান।

Parallelism: এটি একটি বাক্যে বেশ কয়েকটি শব্দের ভারসাম্য বজায় রাখার বিষয়। Correction  এর উত্তর করার জন্য এই অধ্যায়টিও জরুরি।

               

                পরের অংশ আগামীকাল