গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা

মঙ্গলবার সকালে গোদাগাড়ীতে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাদক ব্যবসায়ী মতিউর রহমান মতি(৪০) গোদাগাড়ী পৌর এলাকার মাদারপুর রেলবাজার খেয়া ঘাট এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মতির শরীরের বিভিন্ন স্থানে গুলিসহ আঘাতের চিহ্ন রয়েছে। সে থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।