গার্মেন্টসের নারী কর্মীরা স্বাস্থ্য সমস্যার মুখোমুখি

বিশ্বব্যাপী পোশাকের বাজারের জন্য চীনের পর বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম উত্স। পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকের মধ্যে ৭০ শতাংশেরও বেশি নারী। তারা কর্মক্ষেত্রে পর্যাপ্ত স্যানিটারি সুবিধার অভাবে স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন। নারীরা তাদের পিরিয়ড নিয়ে কথা বলতে খুব লজ্জা পায় এই ভয়ে যে তারা হয়রানির শিকার হতে পারে। কারখানার মালিকরা অবশ্য এ ধরনের দাবি অস্বীকার করে বলছেন, অধিকাংশ পোশাক প্রস্তুতকারক একটি নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার চেষ্টা করছেন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) বলেছে যে, স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা মোকাবিলায় ৭০টি মেডিক্যাল সেন্টার স্থাপন করেছে যা বিভিন্ন ধরনের চিকিত্সাসেবা দিয়ে থাকে। ডাক্তার এবং নার্স ছাড়াও কিছু কারখানা মহিলাদের মাসিক কিট সরবরাহ করে। সরকার এবং গার্মেন্টস মালিকের উচিত নারীদের মানসম্মত স্বাস্থ্যবিধির সঠিক ব্যবস্থাপনা এবং তাদের স্যানিটারি প্যাড সরবরাহ করা।

মো. আবদুর রহমান সিকদার

অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার,

বিগ বস করপোরেশন লিমিটেড, ঢাকা