৯০-এর মতো আরেকটা গণঅভ্যুত্থানের সময় এসেছে :ফখরুল

 ‘নব্বইয়ের মতো আরেকটা গণ-অভ্যুত্থান’ ঘটাতে রাজনৈতিক ঐক্য গড়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন আর সময়ক্ষেপণ নয়, আর কাল বিলম্ব নয়। আমরা সবাই ঐক্যবদ্ধ হই। জাতীয় ঐক্য গড়ে তুলি, ছাত্রদের ঐক্য গড়ে তুলি, বহুদলীয় ঐক্য গড়ে তুলি।  গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নব্বইয়ের গণ-অভ্যুত্থানে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ ও জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে ‘শহীদ জেহাদ দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে বক্তব্য দেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব সাবেক রাকসু ভিপি রুহুল কবির রিজভী, বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক এমপি বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন, সাবেক এমপি বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, সাবেক ছাত্রনেতা ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, ফজলুল হক মিলন, খন্দকার লুতফুর রহমান, আসাদুর রহমান খান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কামরুজ্জামান রতন, সাইফুল আলম নিরব, এ বি এম মোশাররফ হোসেন, আব্দুল কাদির ভূইয়া জুয়েল, হেলেন জেরিন খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, নাজির উদ্দিন জেহাদের বড় ভাই কে এম বশিরসহ সাবেক ছাত্র নেতারা।