গাজীপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল গতকাল রবিবার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মাজহারুর ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, এম নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা ক্লাবের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক সভাপতি লুত্ফর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তার, সাংবাদিক সরু মিয়া, আব্দুস সামাদ, হুসাইন ইমাম, ম ম দেলোয়ার আলম, রোমান শাহ আলম, আতাউর রাহমানসহ প্রয়াত সব সাংবাদিকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।