প্রকাশ, দুর্নীতির ভারে ধসে পড়ল কুষ্টিয়া মেডিক্যালের ছাদ। আর বিলম্ব নয়—যারা টেন্ডারের মাধ্যমে এ কাজটি পেয়েছিল এবং যারা কাজ দেখে সন্তুষ্ট হয়েছিল তাদের কাছ থেকে দ্রুত অর্থ আদায় করা হোক। টেন্ডারে যে প্রতিষ্ঠানটি কাজ পেয়েছিল তাদেরকে কালো তালিকাভুক্ত করে আইনের হাতে সোপর্দ করা হোক। দ্রুত এ ব্যবস্থা নেওয়া হলে আমরা মনে করব—দেশে দুর্নীতির বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগ সোচ্চার হয়ে উঠেছে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা