সিরাজগঞ্জের তাড়াশে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর গ্রামের বিল নাদো পাড়াতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঐ গ্রামের মর্জিনা খাতুন (৪৫) ও রফিকুল ইসলাম (৪০) তাদের বাড়িতে বিদ্যুতের মিটার পাওয়ার পর প্রতিবেশী কাসেম আলী তার বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার টেনে সংযোগ নিতে বাধা দেন। এরপর বিদ্যুৎ অফিস থেকে তাদের নিজ বাড়িতে সিমেন্টের খুঁটি দিয়ে বিদ্যুৎ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
রতন মীর নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, সন্ধ্যার আগে মর্জিনা ও রফিকুল বিদ্যুতের তারের সঙ্গে লেগে মুহূর্তেই মারা যায়। তাদের রক্ষা করার জন্য মহাব্বত (২৫), ইয়াছিন (২২) ও শহীদুল (২৪) গুরুতর আহত হয়।
এ প্রসঙ্গে তাড়াশ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফ উদ্দিন খান বলেন, অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটেছে।
ইত্তেফাক/এসআই