দুর্গোত্সবে সারা

বরাবরের মতো এবারও দুর্গাপূজা উপলক্ষে ফ্যাশন হাউজ ‘সারা লাইফস্টাইল’ নিয়ে এসেছে আকর্ষণীয় পোশাকের নতুন সব কালেকশন। দুর্গোত্সব মানেই নতুন পোশাকে নিজেকে ও নিজের পরিজনকে সাজিয়ে  তোলা। তাই দেশিয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদানের মিশেলে সারা’র এবারের আয়োজনেও থাকছে ডিজাইন এবং কাপড়ের ভিন্নতা।  শঙ্খধ্বনি ও ঢাকের আওয়াজে মুখর দুর্গোত্সবে সারা লাইফস্টাইলের এবারের আয়োজনে মেয়েদের কালেকশনে থাকছে কুর্তি, ফ্যাশন টপস, থ্রি-পিস, এথনিক, লেডিস ক্যাজুয়াল শার্ট, লন থ্রি-পিস, আনস্টিচ লউন থ্রি-পিস, পালাজ্জো এবং ডেনিম ওয়্যারসহ আরও থাকছে পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, প্রিন্টেড থ্রি-পিস, ফ্যাশন টপস এবং প্রিন্টেড কাফতান।