আর্সেনাল মিডফিল্ডার অ্যারন রামসে এই মৌসুমের শেষে ফ্রি এজেন্ট হিসেবে জুভেন্তাসে যোগ দিতে যাচ্ছেন। আর্সেনালের সঙ্গে ব্রিটিশ এই মিডফিল্ডারের বর্তমান চুক্তি শেষ হবে ৩০ জুন। এরপরই চুক্তি অনুযায়ী জুভেন্তাসে পাড়ি জমাবেন তিনি। সম্প্রতি ইতালীয় চ্যাম্পিয়নদের সঙ্গে প্রাক চুক্তি সম্মতিপত্রে স্বাক্ষর করেন তিনি, যাতে চার বছরের জন্য জুভেন্তাসে খেলা এবং সাপ্তাহিক চার লক্ষ পাউন্ড উপার্জনের ব্যাপারটি উল্লেখিত ছিল। এর ফলে জুভেন্তাসের দ্বিতীয় সর্বোচ্চ বেতনভুক্ত খেলোয়াড়ে পরিণত হবেন রামসে। সাপ্তাহিক পাঁচ লক্ষ পাউন্ড উপার্জন করে এ তালিকায় সবার উপরে আছে ক্রিশ্চিয়ানো রোনালদো। উল্লেখ্য, এর ফলে সবচেয়ে বেশি উপার্জনকারী ব্রিটিশ খেলোয়াড়ও বনে যাবেন রামসে।