জাতীয় স্কুল ক্রিকেটে পিরোজপুর জেলায় শিরোপা জিতেছে পিরোজপুর সরকারি হাই স্কুল। গতকাল মঙ্গলবার ফাইনালে টাউন হাই স্কুলকে ১২০ রানে হারিয়েছে তারা।
পিরোজপুর জেলা স্টেডিয়ামে ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকিব। পিরোজপুর জেলা চ্যাম্পিয়ন পিরোজপুর সরকারি হাই স্কুল এবার বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে।