শেরপুর (বগুড়া) :পল্লি উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়া ও জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ১৬৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। শনিবার বগুড়ার পল্লি উন্নয়ন একাডেমিতে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন পল্লি উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি ছিলেন নায়েমের উপপরিচালক ও প্রধান সমন্বয়ক মো. আব্দুল মান্নান চৌধুরী। পল্লি উন্নয়ন একাডেমির গবেষণা ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৬৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক ও একাডেমির যুগ্মপরিচালক
খালিদ আওরংগজেব