এক জন চিকিত্সক দিয়ে চলছে রেলওয়ে হাসপাতাল

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

হাসপাতালের অবকাঠামো, বেড, অপারেশন থিয়েটার সবই আছে। নেই প্রয়োজনীয় চিকিত্সক ও জনবল। ফলে খুঁড়িয়ে চলছে সৈয়দপুর রেলওয়ে হাসপাতালটি। মাত্র এক জন চিকিত্সক আউডডোর ও ইনডোরসহ সব চিকিত্সা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিভাগীয় চিকিত্সা কর্মকর্তা (ডিএমও) আনিসুল হক জানান, হাসপাতালে মঞ্জুরি পদের সংখ্যা ১২৪ জন। সেখানে কর্মরত রয়েছেন মাত্র ৬৫ জন। সার্জারি, গাইনি ও প্রয়োজনীয় বিভাগে সাত জন ডাক্তারের স্থলে কর্মরত মাত্র এক জন চিকিত্সক। এত বড় হাসপাতাল অথচ নেই কোনো অ্যাম্বুলেন্স। ফলে জটিল রোগীদের রংপুর মেডিক্যাল কলেজে পাঠাতে সমস্যা হয়।