শিবপুর (নরসিংদী) সংবাদদাতা
শিবপুরে পুকুরের পাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ঘাগটিয়া নামাপাড়ার মান্নান হাজীর পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, নিহত যুবকের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর লাশ পুকুরপাড়ে ফেলে গেছে হত্যাকারীরা। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।