শেরপুরে সরকারি ভিক্টোরিয়া একাডেমি চ্যাম্পিয়ন

শেরপুর প্রতিনিধি

সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ হয়েছে জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়।

গত সোমবার শেরপুর সরকারি কলেজ মাঠে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনালে সরকারি ভিক্টোরিয়া একাডেমি ৫ রানে জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়কে হারায়। ভিক্টোরিয়ার বোলার শহীদ ১১ রানে চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল হন। খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বান্দরবানে চ্যাম্পিয়ন টেকনিক্যাল স্কুল

এ দিকে, বান্দরবান জেলায় চ্যাম্পিয়ন হয়েছে বান্দরবান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। ফাইনালে তারা বান্দরবান সরকারি হাই স্কুলকে ৫ উইকেটে হারিয়েছে। —খবর বিজ্ঞপ্তির।