তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন নির্বাচন

কাজিম-আয়েজ পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে কাজিম-আয়েজ পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে। নির্বাচনে মো. কাজিম উদ্দিন টানা ৪র্থ বারের মতো সভাপতি এবং সৈয়দ আয়েজ উদ্দিন আহাম্মদ সাধারণ সম্পাদক, এ কে এম কামাল উদ্দিন, মো. জাকির হোসেন সহ-সভাপতি, লায়ন ফারুক আহমেদ সহ-সাধারণ সম্পাদক, মো. ফারুক হোসেন শেখ অর্থ সম্পাদক, রতন বসু সাংগঠনিক সম্পাদক, মো. মজিবুর রহমান দপ্তর সম্পাদক, মো. হারুন-অর রশিদ প্রচার সম্পাদক, মোহাম্মদ তাজুল ইসলাম সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি