ইত্তেফাক রিপোর্ট
একাদশ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। টানা তৃতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচিত হওয়ার পর গতকাল মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপনেতার দুই ছেলে সাজিদ আকবর চৌধুরী ও শাহদাব আকবর চৌধুরী, মো: শফি উদ্দিনসহ ফরিদপুর-২ আসনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৈয়দা চৌধুরী ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত হন।