সম্মেলনেই পাঁচ ইউনিটের নতুন কমিটি

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীন ২৯ নম্বর ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে কাউন্সিলরদের সর্ব সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য এই ওয়ার্ডের ৪, ৫, ৬, ৭ ও ৮ নম্বর ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে রাজধানীর সূচনা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডের পাঁচটি ইউনিটের সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনের পাঁচটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়। মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর ইউনিটের সভাপতি হিসেবে নূরুল ইসলাম ও রিপন হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। একই ওয়ার্ডের ৫ নম্বর ইউনিটের সভাপতি মো. আসলাম মিয়া ও সাধারণ সম্পাদক আশাব উদ্দিন আশরাফ। একই ওয়ার্ডের ৬ নম্বর ইউনিটের সভাপতি গোলাম রাব্বানী বাবুল ও সাধারণ সম্পাদক মো. শাহজাদা। একই ওয়ার্ডের ৭ নম্বর ইউনিটের সভাপতি আওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মামুন এবং ৮ নম্বর ইউনিটের সভাপতি হিসেবে মাইনউদ্দিন আহমেদ দুলাল, সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন সবুজ ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।