ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোমবার সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়া শিল্প নগরীতে শ্রমিক সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সলিডারিটি সেন্টার বাংলাদেশ অফিসের লিগ্যাল কাউন্সিলর অ্যাডভোকেট সেলিম আহসান খান এবং বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের (বিএলএফ) ডেপুটি ডিরেক্টর মাহমুদুল হাসান খান। বক্তব্য রাখেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ অন্য নেতৃবৃন্দ।
সমাবেশে ট্যানারি শিল্পে শ্রম আইন ও শ্রম বিধিমালা বাস্তবায়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিয়মিত পরিদর্শন ও তদারকি জোরদার, চামড়া শিল্প নগরীতে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠাসহ ১১ দফা দাবি জানানো হয়। —প্রেস বিজ্ঞপ্তি