মন্ত্রীরা অনুপস্থিত থাকায় সংসদে ক্ষোভ ফখরুল ইমামের

ইত্তেফাক রিপোর্ট

সংসদে প্রশ্নোত্তর পর্ব ও কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা মনোযোগ আকর্ষণ নোটিসের ওপর সংসদ সদস্যদের বক্তব্য প্রদানকালে সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমাম।

গতকাল সংসদে ৭১ বিধিতে নিজের একটি নোটিসের উপর বক্তব্য শুরুর প্রাক্কালে ফখরুল ইমাম বলেন, সংসদে প্রশ্নোত্তর পর্ব ও ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিসের ওপর বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অতি জরুরি সময়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত থাকলে আমরা উপকৃত হতাম।