আইএফআইসি ব্যাংকের নতুন ভাইস চেয়ারম্যান

আহমেদ সায়ান ফজলুর রহমান আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি, ব্যাংকের ডিরেক্টরদের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বর্তমানে বেক্সিমকো গ্রুপের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। তিনি যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করার পর ওষুধ, বস্ত্র, জ্বালানি, আইসিটি এবং টেলিকম শিল্পে ১০ বছরের অধিক সময় কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। - প্রেস বিজ্ঞপ্তি