রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আমিনুল ইসলাম পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার আয়োজিত অনুষ্ঠানে পরিচালক (প্রশিক্ষণ) বেগম নারগিস জাহান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বগুড়া জেলার জেলা প্রশাসক মো. ফয়েজ আহমেদ, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিদায়ী ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. এম এ মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।— শেরপুর (বগুড়া) সংবাদদাতা