মো. আব্দুল বারী ফারুকী
সিনিয়র শিক্ষক
পারুলিয়া তফশিলী উচ্চবিদ্যালয় এন্ড কলেজ, লালমনিরহাট
১. লুবনা সামান্য চায়ের দোকানদার। তার পরিবারে স্ত্রী সন্তান ছাড়াও রয়েছে মা-বাবা ভাই-বোন। সন্তানদের লেখাপড়া চালাতে তাকে বেগ পেতে হচ্ছে। লুবনার বন্ধু জবা সরকারি চাকরি পেয়ে গ্রাম ছেড়ে শহরে গিয়ে একমাত্র সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করছে।
ক. পরিবার কী? ১
খ. ‘পরিবার একটি সামাজিক প্রতিষ্ঠান’ - কথাটি বুঝিয়ে লেখ। ২
গ. লুবনা কোন ধরনের পরিবারের সদস্য তা ব্যাখ্যা করো। ৩
ঘ. লুবনা ও জবার পরিবারের কাঠামোগত পার্থক্য বিশ্লেষণ করো- কার পরিবার তোমার কাছে বেশি পছন্দনীয় মতামত দাও। ৪
২. ‘ক’ ‘খ’ রাষ্ট্রের অবস্থান পাশাপাশি। ‘ক’ রাষ্ট্র তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্র ‘গ’ কে যুদ্ধে পরাজিত করে দখল করে নেয়। ‘খ’ রাষ্ট্র তার পার্শ্ববর্তী অর্থনৈতিকভাবে দুর্বল রাষ্ট্রগুলোকে পারস্পরিক সহযোগিতা দানের মাধ্যমে কালক্রমে সকলে মিলে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়।
ক. রাষ্ট্র কাকে বলে? ১
খ. রাষ্ট্রের চরম ক্ষমতা কোনটি? ব্যাখ্যা করো। ২
গ. ‘ক’ রাষ্ট্র ‘গ’ রাষ্ট্রকে দখল করে নেওয়া রাষ্ট্র সৃষ্টির যে মতবাদকে সমর্থন করে তার ব্যাখ্যা দাও। ৩
ঘ. ‘খ’ রাষ্ট্র শক্তিশালী পরিণত হওয়ার পেছনে যে মতবাদের ধারণা রয়েছে সেটিই অধিক গ্রহণযোগ্য মতবাদ-বিশ্লেষণ করো। ৪
৩. শিমুলের পরিবারে তার বাবা হলো পরিবারের অভিভাবক। তার বাবা পরিবারের সকলের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তার নিয়মনীতি মেনেই সবাই সবার কর্তব্য পালন করে। কেউ কোনো অন্যায় করলে তিনি তার জন্য শাস্তির ব্যবস্থা করেন। তিনি সকলের প্রতিনিধি হিসেবে কাজ করেন। তবে তিনি সবার মতামতকেও সমানভাবে গুরুত্ব দেন।
ক. সরকারের কয়টি বিভাগ আছে? ১
খ. রাষ্ট্র বলতে কী বোঝায়? ২
গ. শিমুলের বাবার সাথে রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের কার্যক্রমের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. শিমুলের বাবার মতোই উক্ত প্রতিষ্ঠানটি রাষ্ট্রের অভিভাবক- পাঠ্যবইয়ের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। ৪
৪. স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়াতে পড়ালেখা করতে বাংলাদেশী ছাত্র শোয়েব গত বছর সেদেশে গমন করে। অস্ট্রেলিয়া পৌঁছার পরের দিনই বাংলাদেশী আরেক ছাত্র তাকে সেদেশের কিছু নিয়মকানুন রীতিনীতি লিখিত একটি বই প্রদান করল। বইটিতে সেখানে কী অপরাধে কোন শাস্তি তারও বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ ছিল। এছাড়া বাংলাদেশী ঐ ছাত্র শোয়েবকে মৌলিক কিছু নিয়মনীতির কথা শোনায়।
ক. আইন কী? ১
খ. আইন প্রণয়ন করা হয় কেন? ২
গ. উদ্দীপকে পাঠ্যপুস্তকের যে ধারণার প্রতিফলন ঘটেছে- তার ব্যাখ্যা দাও। ৩
ঘ. অস্ট্রেলিয়ার এসব নিয়মনীতির কিছু বৈশিষ্ট্য রয়েছে-পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। ৪