চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ। সেই পরিবেশের কিছু উপকরণই দূষণ করছে পরিবেশকে। মানুষসহ অন্যান্য প্রাণীর জীবনকে করে তুলছে অসহনীয়। পরিবেশে পচনরোধী প্লাস্টিক জাতীয় দ্রব্য, উপজাত, কণিকা বা পাস্টিকের দ্রব্য নিঃসরিত। অণুর সংযোজন; যা মাটি, পানি, বায়ুমণ্ডল, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। রাস্তার পাশে অপচনশীল নানারকম প্লাস্টিক বর্জ্যের সঙ্গে অতিবেগুনি রশ্মি এবং পরিবেশের অন্যান্য উপাদানের মিথস্ক্রিয়ার ফলে মাইক্রো ও ন্যানো প্লাস্টিকের কণা এবং নানা ক্ষতিকর রাসায়নিক পদার্থ মানুষ ও অন্যান্য জীবের হরমোন সিস্টেম নষ্ট করতে পারে। এই প্লাস্টিক দূষণ মানুষ ও অন্যান্য জীবের প্রজনন ক্ষমতা নষ্ট করে। এবং স্নায়ুতন্ত্রকে আক্রান্ত করে নানারকম দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করে। হবিগঞ্জে প্রতিদিন শতাধিক টন বর্জ্য তৈরি হয় এবং তা পরিবেশ দূষক হিসেবে যোগ হচ্ছে। পরিবেশে প্লাস্টিকসহ অন্যান্য বিপজ্জনক জৈব যৌগ নিঃসরণ করে। হবিগঞ্জ শহরে জেলা স্টেডিয়াম সংলগ্ন বাইপাস রাস্তাটিও সেই দূষিত এলাকাগুলোর একটি। জনগণের যাতায়াতের যেমন অন্যতম প্রধান রাস্তা তেমনি তা পৌরসভার সব বর্জ্য ফেলারও জায়গা। এ রাস্তায় গাড়ি কিংবা পায়ে হেঁটে নিশ্বাস বন্ধ রেখেও চলা যায় না। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য শীঘ্রই এই বর্জ্য পরিষ্কার করে ডাস্টবিনের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।
শাহ মো. আশরাফুল ইসলাম
হবিগঞ্জ