হাফ ভাড়া শিক্ষার্থীদের অধিকার নাকি করুণা?

গাড়িতে উঠলেই শোনা যায় ভাড়া নিয়ে তর্কাতর্কি, তার সঙ্গে যুক্ত হয় শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে ঝামেলা। শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে গিয়ে সব সময়ই গণপরিবহনের ড্রাইভার, সুপারভাইজার এবং হেল্পারদের দ্বারা মানসিক নির্যাতন এমনকি কখনো কখনো শারীরিক নির্যাতনেরও শিকার হচ্ছে। বিশেষ করে মেয়ে শিক্ষার্থী হলে গণপরিবহনের স্টাফরা যেন উঠেপড়ে লাগে। হাফ ভাড়া তো নেয় না, উলটো অপমান এবং অকথ্য ভাষা ব্যবহার করে। শিক্ষার্থী হয়ে আমরা এটা মেনে নিতে পারি না। যদি হাফ ভাড়া নেওয়ার নিয়ম থাকে, তাহলে নিয়ম বাস্তবায়ন করতে আইন প্রয়োগ করা হোক। আমরা পথেঘাটে গাড়ি ভর্তি যাত্রীর সামনে অপমান হতে চাই না। হাফ ভাড়া বিষয়টি সমাধানে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. কোরবান আলী

শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা