ক্যাপসন নিউজ

 

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৭৫তম শাখা হিসেবে গাইবান্ধার কালীবাড়ী বাজার রোডে ‘পলাশবাড়ী শাখা’ সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দীন

-----

উত্তরা ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মোহাম্মদ রবিউল হোসেন সম্প্রতি ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখা, সিলেট (শাহজালাল শপিং কমপ্লেক্স, থানা বাজার, শমসেরনগর, কোম্পানীগঞ্জ, সিলেট)-এর নতুন কার্যালয়ের উদ্বোধন করেন। ডিএমডি মো. আশরাফ-উজ-জামান, উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (সিলেট) মো. মনোয়ারুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

----

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) উদ্যোগে বগুড়া ও জয়পুরহাট জেলার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সম্প্রতি বগুড়ার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো. ফসিউল্লাহর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআরএর পরিচালক মো. নূরে আলম মেহেদী