করোনার প্রভাব কাটিয়ে দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

 ইত্তেফাক রিপোর্ট

করোনার সংকট কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি আশা টোরকেলসন। গতকাল মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে বিদায়ি সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। তিনি ২০১৮ সালের ২১ মার্চ ঐপদে যোগদান করেছিলেন। সাক্ষাত্ শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, আশা টোরকেলসন জানিয়েছেন, তার দেশ সুইডেনে মোট জনসংখ্যা মাত্র ৯৫ লাখ। অথচ বাংলাদেশে জনসংখ্যা কয়েক গুণ বেশি। তারপরও সুইডেনের থেকে বাংলাদেশ করোনা সংকট মোকাবিলায় সফল। এ সময় আশা টোরকেলসন বলেন, দীর্ঘদিন বাংলাদেশে অতিবাহিত করলাম। এই সময়ে দেশের অনেক উন্নয়ন হয়েছে। এমনকি করোনা সংকট মোকাবিলা করে বাংলাদেশ আগের অবস্থানে ফিরে যাচ্ছে। স্বাস্থ্য খাত, পানি ও স্যানিটেশনে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। তবে বাল্যবিবাহ বাংলাদেশর অন্যতম সমস্যা বলে মনে করেন তিনি।