দীর্ঘদিন ধরে বন্ধ বীরপ্রতীক তারামন বিবি পাঠাগার

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজিবপুরে বীরপ্রতীক তারামন বিবি পাঠাগার দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। জানা যায়, ২০০৯ সালে উপজেলা পরিষদের একটি পরিত্যক্ত ঘরে সবুর ফারুকীসহ অন্যদের উদ্যোগে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়; কিন্তু ২০১০ সালেই তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে আব্দুস সবুর ফারুকী বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকায় পাঠাগারের বই ও আসবাবপত্রগুলো হারিয়ে গেছে। অনেক বই নষ্টও হয়েছে। ফলে পাঠাগারটি আবার চালু রাখা প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্তী বলেন, আমি এখানে নতুন এসেছি। বিষয়টি খতিয়ে দেখব। তারপর এ বিষয়ে ব্যবস্থা নেব।