দেশকে সোনার বাংলা করতে নৌকায় ভোট প্রার্থনা

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে আওয়ামী লীগ মনোনীত সোমভাগ ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আজাহার আলী তার ইউনিয়নে কয়েক শ মোটরসাইকেল, পিকআপ, প্রাইভেট কার নিয়ে শোভাযাত্রা শেষে ডাউটিয়া চেয়ারম্যানের আড়তে কর্মী ও সমর্থক সভার আয়োজন করেন। সোমবার রাতে আয়োজিত সভায় বক্তারা দেশকে সোনার বাংলায় পরিণত করতে নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মর্তুজ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, আশুলিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক আহমেদ তুহিন, ডি লিংক পরিবহনের চেয়ারম্যান সাইফুল ইসলাম রতন, সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রফিক প্রমুখ।