জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএন ইউ ডি এস) আয়োজিত দুই দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ও শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বক্তব্য ও সনদ প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।