আন্তর্জাতিক টিটির শেষ আটে হূদয়

ওমানের মাসকটে অনুষ্ঠানরত বিশ্ব টেবিল টেনিস যুব (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠে চমক দিয়েছেন বাংলাদেশের খেলোয়াড় মোহুতাসিন আহমেদ হূদয়। প্রিকোয়ার্টার ফাইনালে ওমানকে হারিয়েছেন ৩-০ সেটে। এখন সেমিফাইনালে ওঠার অপেক্ষায় রয়েছেন হূদয়। যদি কোয়ার্টার ফাইনালে জিতে সেমিফাইনালে উঠতে পারেন তাহলে একটি পদক নিশ্চিত। আর সেটি হবে বাংলাদেশের টেবিল টেনিসের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক পদক। ওমান হতে টিটি ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনির জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালে র্যাংকিংয়ে ভারতের ১ নম্বর খেলোয়াড়ের বিপক্ষে খেলতে হবে। গ্রুপ পর্বে হূদয় ৩-১ সেটে শ্রীলঙ্কাকে, ৩-২ সেটে কাতারকে, ৩-১ সেটে সিরিয়াকে হারিয়ে প্রিকোয়ার্টার ফাইনালে উন্নিত হয়।