সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জীবনরক্ষাকারী অ্যাম্বুলেন্স হস্তান্তর ভারতীয় সহকারী হাইকমিশনারের

রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি জীবনরক্ষাকারী (লাইফ সাপোর্ট) অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন। বাংলাদেশ সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আধুনিক, জীবনরক্ষাকারী যন্ত্রপাতি সজ্জিত একেবারে নতুন অ্যাম্বুলেন্সটি জরুরি চিকিত্সাসেবা এবং চিকিত্সার জন্য হাসপাতালে যাওয়ার পথে রোগীদের মানসম্মত জরুরিসেবা এবং ট্রমা লাইফ সাপোর্টের জন্য উপযোগী। এ অ্যাম্বুলেন্সটি ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স সরবরাহের সামগ্রিক কর্মসূচির একটি অংশ, যা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মার্চ মাসে বাংলাদেশ সফরের সময় ঘোষণা করেছিলেন।