ঘুমের মধ্যে টিকা দেওয়ার পরামর্শ দুতের্তের

যারা করোনা ভাইরাসের টিকা দিতে চান না বা দ্বিধায় রয়েছেন তাদেরকে ঘুমের মধ্যে টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রুদ্রিগো দুতের্তে। দেশটিতে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক না হলেও দুতের্তে বলেন, গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ঘুমন্ত মানুষদের টিকা দেওয়া যায়। গতকাল মঙ্গলবার রেকর্ডকৃত একটি ভাষণে দুতের্তে বলেন, সমস্যা হলো যারা টিকা নিতে চাইছে না। যারা টিকা নিতে চায় না, তাদের বাড়িতে রাতে যান, যখন তারা ঘুমিয়ে পড়বে তখন টিকা দিন। -সিএনএন ফিলিপাইন